Ticker

6/recent/ticker-posts

রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম -সৈয়দ আল্লামা ইমাম হায়াত

রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম -সৈয়দ আল্লামা ইমাম হায়াত। 

-------------------------------------------




রাষ্ট্রীয় অর্থের উৎস জনগণের ট্যাক্সের টাকা। ট্যাক্সের টাকা জনগণ কেবল গরীবের জন্য অসহায়ের জন্য এবং জনগণের জানমাল ইজ্জত অধিকার নিরাপত্তা রক্ষা ও জনস্বার্থে রাষ্ট্রের উন্নয়নের জন্য আমানত দিয়েছে। 

রাষ্ট্র প্রধান বা কারো ইফতারের জন্য নয়। 


সবার ব্যক্তিগত বেতন ভাতা থেকে রোজার ইফতার করতে হবে। রোজা নামাজ ব্যক্তিগত ফরজ এবাদত রাষ্ট্রীয় দায়িত্ব নয়।


বেতনের বাইরে রাষ্ট্রীয় তহবিলের ব্যক্তিগত খরচ হারাম। 


যদিও জায়েজ নাই তবুও ইফতার করালে রাষ্ট্রের সব নাগরিককে করাতে হবে কাউকে বাদ দিয়ে নয়, এরপরও হারাম হবে। 


ঈমানতো নাই ওখানে উপস্থিত এসব বাতিল মোল্লার। শরিয়তের বিন্দুমাত্র এলেম থাকলেও বা হালাল হারাম বুঝলেও এদের কেউ রাষ্ট্রীয় তহবিল খরচ করে ইফতারে শরিক হয়ে হারাম খেতো না। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আয়ের তহবিল হলেই কেবল তাঁর ইফতার দাওয়াতে শরিক হতে পারতো। 


রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম।

গরীব জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে বিলাসবহুল ইফতার পার্টির নামে ইসলামের মানবিক আদর্শের বিপরীত অপচয় হারাম ও গুনাহ বন্ধ করুন। 


আলেম ওলামার নামে ওয়াবি সালাফি মদুদিবাদি জংগীবাদ সন্ত্রাসবাদের অপ্যায়ন দ্বীন ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক মানবতাবিরুদ্ধ অন্যায়।


ইফতার পার্টির নামে রাষ্ট্রীয় তহবিল অপচয় করে রাজনৈতিক প্রদর্শনী রমজানের শিক্ষার বিপরীত হারাম কাজ ।


সবার ঘরে ইফতার আছে। কেবল এতিম অসহায় বঞ্চিতদের ছাড়া আর কারো জন্য রাষ্ট্রীয় তহবিল অপচয় হারাম।


ধনীদের ইফতার করাতে হলে বা রাজনৈতিক ইফতার পার্টি করতে হলে নিজেদের ব্যক্তিগত বা দলীয় তহবিল থেকে করুন, রাষ্ট্রীয় অর্থে নয়।

================

-#আল্লামা_ইমাম_হায়াত 

(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)


#ইফতার #তারেক_রহমান

#আল্লামা_ইমাম_হায়াত #বিশ্ব_সুন্নী_আন্দোলন #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব

#আল্লামা_ইমাম_হায়াত #বিশ্ব_সুন্নী_আন্দোলন #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ