অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ও অন্য ধর্মের লোকদের প্রতি অবমাননা ও উস্কানীমুলক অরাজকতা হটকারিতাকেই ইসলামের চেতনা হিসেবে দেখিয়ে ইসলামের আসল সত্য ও মানবিক সৌন্দর্য ধ্বংস করে পাশবিক উগ্রবাদ জংগীবাদকেই ইসলাম হিসেবে সাব্যস্ত করে ইসলামের শান্তিময় প্রেমময় সর্বকল্যাণময় সহনশীল মানবিক গণতান্ত্রিক আসল ধারা উৎখাত করার ষড়যন্ত্র চলছে।
ইসলাম গরু ভিত্তিক নয়,
ইসলাম বস্তুবাদ নয়। সত্যের কলেমার চেতনা এই যে- জীবন ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিংগ বর্ণ বর্ডার ও সকল বস্তুর উর্ধে কেবল জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে সত্যভিত্তিক অস্তিত্ব ও আত্মপরিচয়।
ঈমানী চেতনা ও বস্তুবাদি মতবাদ বিপরীত ধারা।
ইসলাম সত্য ও জ্ঞান ভিত্তিক এবং ভালোবাসা ও মানবতা ভিত্তিক।
দয়াময় আল্লাহ রাব্বিল আলামীন ও তাঁর প্রত্যক্ষ আলো রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের কল্যাণে সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন সমাজ- রাষ্ট্র -বিশ্ব খেলাফতে ইনসানিয়াত ই ইসলামের বাস্তব রূপরেখা।
ইসলাম সবার জীবন রক্ষার ধর্ম জীবন হরনের নয়।
ইসলামে জবরদস্তি হারাম।
ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেয়ার কৃত্রিম ধর্ম নয়।
ঈমানের পর ইসলামের মৌলিক সত্য সব মানুষের জীবনের স্বাধীনতা।
কলেমার চেতনার অন্যতম মৌলিক সত্য এই যে সবার জীবনের মালিক ও সর্বোচ্চ অথরিটি কেবল আল্লাহ ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কতনো
ব্যক্তি বা রাষ্ট্র জীবনের মালিক নয় এবং অন্য কোনো ব্যক্তি বা রাষ্ট্র কারো জীবন ও অধিকার অস্বীকার বা রুদ্ধ হরন করতে পারেনা।
আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর মালিকানার পর আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর পক্ষ থেকে যার জীবনের মালিক সে নিজেই।
আল্লাহ প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত প্রতিটি মানুষের যার যার জীবনের এই আত্মমালিকানা ও সব মানুষের সম্মিলিত রাষ্ট্রীয় মালিকানা ও বিশ্বমালিকানা ই কলেমা ভিত্তিক জীবনের বাস্তব রূপায়ণ খেলাফতে ইনসানিয়াত।
বর্তমানে ইসলামের আসল ধারার বিপরীত ধোকার ধারা মোনাফেকি ধারা বিকৃত ধারা জংগীবাদি ধারা চলছে।
ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান চক্র ইসলামের আসল ধারার বিপরীত বাতিল মতবাদ।
ইসলামের নামে রাষ্ট্র ইসলামের শিক্ষার বিপরীত ধোকা এবং ইসলামকে কুক্ষিগত ও ধ্বংস করার ষড়যন্ত্র।
ইসলামের রাজনৈতিক দিকদর্শন সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি।
#আল্লামা_ইমাম_হায়াত #বিশ্ব_সুন্নী_আন্দোলন #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব।
#Allama_Imam_Hayat #World_sunni_movement #World_humanity_revolution

0 মন্তব্যসমূহ
Thanks For You Comment